যদি আপনি বিবাহিত থাকেন বা ডি ফ্যাক্টো সম্পর্কে থাকেন, তাহলে আপনি আলাদা হওয়ার পর আপনার সম্পর্কের সম্পত্তি বণ্টন করতে পারেন। এটিকে বলা হয় সম্পত্তি সমাধান।

এটা গুরুত্বপূর্ণ নয় যে সম্পত্তি শুধুমাত্র একজনের নামে আছে। কারণ আদালত সম্পত্তি সাম্যপূর্ণভাবে বণ্টন করার জন্য মালিকানা পরিবর্তন করতে পারে।

সম্পত্তি সমাধানের জন্য সময়সীমা রয়েছে তাই আপনার দ্রুত আইনি পরামর্শ নেওয়া উচিত।