
আপনি যদি বাড়ির ভেতরে ও পরিবারের মধ্যে হিংসার শিকার হয়ে থাকেন তাহলে আপনি নিরাপদে থাকার সাহায্য পেতে পারেন।
যদি আপনি বা আপনার সঙ্গে থাকা কেউ তাৎক্ষণিক বিপদে রয়েছে―পুলিশকে ট্রিপল জিরো (000) নম্বরে কল করুন।
দ্রুত পরামর্শ
- যদি আপনাকে এই ওয়েবসাইট দ্রুত ত্যাগ করতে হয়, তাহলে প্রত্যেক পৃষ্ঠার ডানদিকের উপরের কোণে রয়েছ বের হওয়ার বোতাম ব্যবহার করুন। আমাদের অনলাইন নিরাপত্তা সম্পর্কিত তথ্যও দেখুন।
- জরুরি আবাসনের সাহায্যের জন্য, আবাসন দেখুন।
- পুলিশে পারিবারিক হিংসা রিপোর্ট করতে, আপনি কল করতে পারেন বা আপনার স্থানীয় পুলিশ স্টেশনে যেতে পারেন।
- আপনি আইনগত সাহায্য পেতে পারেন যেমন পারিবারিক হিংসা আদেশ এবং বিচ্ছেদের পর সন্তানদের জন্য ব্যবস্থা। আইনি সাহায্য দেখুন।
- আর্থিক সংকটে সাহায্যের জন্য, আর্থিক সাহায্য দেখুন।
- সমর্থনের জন্য, পরামর্শ ও সমর্থন দেখুন।
নিরাপত্তা সম্পর্কে সাহায্যের জন্য আপনি ১৮০০ RESPECT-কে কল করতে পারেন।
অন্যান্য সেবাগুলোর সাথে যোগাযোগ করতে, সাহায্য নিন দেখুন।
নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে আরো জানতে, ১৮০০ RESPECT ওয়েবসাইট দেখুন। এই ওয়েবসাইটে বাড়ির মধ্যে নিরাপত্তা, পালিয়ে যাওয়ার পরিকল্পনা এবং ছেড়ে যাওয়ার পর নিরাপত্তা সম্পর্কে পরামর্শ রয়েছে। নিচে কিছু অন্যান্য সংস্থান রয়েছে যা নিরাপত্তা পরিকল্পনায় সাহায্য করতে পারে।