আপনি বা অন্য কেউ যদি তৎক্ষণাৎ বিপদে থাকেন, পুলিশকে ট্রিপল জিরো (000) নম্বরে কল করুন।

আপনি যদি মনে করেন যে কোনো শিশু ক্ষতির সম্মুখীন হতে পারে, তাহলে আপনি আপনার রাজ্য বা টেরিটরিতে বিভাগে কল করে তাঁর সম্পর্কে অবহিত করতে পারেন।

সাধারণভাবে, কে রিপোর্ট করেছে তার পরিচয় গোপন রাখা হয়।

শিশুদের বিপদ সম্পর্কে কখন বিভাগকে রিপোর্ট করা উচিত, তার আইন প্রত্যেক রাজ্য ও টেরিটরিতে সামান্য ভিন্ন। আরও জানতে, নিচে আপনার স্থানীয় শিশু সুরক্ষা বিভাগের ওয়েবসাইট পরিদর্শন করুন।